কেক কেটে খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিয়ে বড়দিনের উৎসব পালন করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাইবেল পাঠ করা হয়। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কুমান সরকার খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিয়ে কেক কাটেন। এ সময় ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আলবার্ট পি কস্টার সভাপতিত্বে এবং সুব্রত রোজারিওর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়–য়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, জনগোমেজ, মার্সেল এম চিরান প্রমুখ।
অনুষ্ঠানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
