রোয়াংছড়িতে ২ দিন থানচিতে ৩ দিন ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০২:০১ এএম

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বান্দরবানের থানচি উপজেলায় এবং ২৫ ও ২৬ ডিসেম্বর রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি। তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নির্বাচনী সহিংসতা এড়াতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২৬ ডিসেম্বর বান্দরবানের দুই উপজেলা রোয়াংছড়ি ও থানচির আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নাফাখুম, বড় পাথরসহ অসংখ্য পর্যটনকেন্দ্রে এ সময়ে শত শত পর্যটক বেড়াতে আসেন। তবে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য এই ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত