সিসিটিভি বসানো নিয়ে ৩ যুবককে মারধরের প্রতিবাদ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১০:৪০ পিএম

ঢাকার ধামরাই পৌর এলাকায় মহল্লার নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়ায় তিন যুবককে মারধরের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার উপজেলার থানা রোড এলাকায় আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে ধামরাইয়ের বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিরা অংশ নেয়।

জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অপরাধ প্রবণতা নির্মূলে এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছিল ‘দক্ষিণপাড়া যুব উন্নয়ন কমিটি’। গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় ওই কমিটির তিনজন উদ্যোক্তাকে ডেকে নিয়ে মারধর করে আওয়ামী লীগ নেতা দিদারসহ কয়েকজন। এ ঘটনায় নয়জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত