মেষ : কেতুগ্রহের ফেরে জন্মলগেড়ব রবির প্রভাবে জাতক কর্মক্ষেত্রে যোগদানের জন্য দূরের যাত্রায় যেতে হতে পারে। যাত্রা শুভ।
বৃষ :পৃষ্ঠোদয় রাশির কারণে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারও গচ্ছিত অর্থ ব্যবসায়ে খাটানোর ফলে উভয়েই লাভবান হবেন।
মিথুন : শীর্ষোদয় রাশির শুষ্ক দশাকালে জাতক-জাতিকার শারীরিক উনড়বতির যোগ রয়েছে। পুরনো কোনো রোগ বালাই দূর হবে।
কর্কট : জন্মতিথির দ্বিতীয়াতে অবস্থানের ফলে জাতক শত্রুনিধনে সফল হবেন। রাজ কর্মচারীর সহায়তায় জমিসংক্রান্ত বিরোধের অবসান হবে।
সিংহ : এ-সপ্তাহে কোনো দুর্যোগ জয় করবেন বলে প্রতীয়মান হয়। জাতক পুরনো কোনো অর্থলগ্নির সুফল পাবেন।
কন্যা : উত্তরফল্গুনী নক্ষত্রের জন্মলগেড়বর প্রভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রবিবেশী রমণীর মায়ায় অর্থবিয়োগ হতে পারে।
তুলা : চিত্রা নক্ষত্রের প্রভাবে আসনড়ব সপ্তাহে বিচিত্র কর্মে জড়িয়ে পড়বেন। শাকসবজি সংগ্রহের সময় বিষাক্ত কীটের দংশনের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : রবির অষ্টবর্গে রেখাপাতের ফলে পরস্ত্রীতে আকৃষ্ট হতে পারেন। প্রতিবেশী রমণী অর্থলাভের জন্য প্রেম নিবেদন করবে।
ধনু : বিংশোত্তরী মহাদশার ফলে বিধর্মীর সঙ্গে শারীরিক মিলনে জড়িয়ে পড়তে পারেন। এ-সম্পর্ক সামাজিক রূপে অসম্মান বয়ে আনবে।
মকর : ত্রিকোণে মিত্রক্ষেত্রের অবস্থানের ফলে পুরনো কোনো ভুলের মাশুল দিতে হতে পারে। পুরনো মামলা নতুন করে উত্থাপন হবে।
কুম্ভ : জন্মকু-লীতে শনির মহাদশার ফলে রাজরোষে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রাজনৈতিক কাজে জড়াবেনই না।
মীন : বৃহস্পতি দুঃস্থানস্থ হওয়ায় অলৌকিক কিছু ঘটতে পারে। কোনো অনূঢ়ার কুদৃষ্টিতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
