ভারী তুষারপাতের কারণে ভারতের সিকিমে কয়েক শ পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকেরা রবিবার গ্যাংটক পৌঁছাতে পেরেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ক্রিসমাসের ছুটিতে শত শত পর্যটক চীনের সঙ্গে ভারতের সীমানার কাছে তসোংমো বা চাঙ্গু হ্রদ ভ্রমণে এসেছিলেন।
শনিবার বিকেলে সিকিমের নাথুলায় ভারী তুষারপাত শুরু হলে কয়েক শ পর্যটক আটকা পড়েন।
পরে সেনাবাহিনী প্রায় ১ হাজার ২৪ জনকে পর্যটককে আশ্রয় দিয়েছিল। আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী খাদ্য ও চিকিৎসাসেবা দিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় পর্যটকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পায়ে হেঁটে প্রায় ৪০ কিলোমিটার দূরে গ্যাংটক পৌঁছান।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ সোমবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা আছে।
