অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২:১৮ এএম

পঞ্চম অধ্যায় : জীবনের জন্য খেলাধুলা

সাধারণ প্রশ্ন

১. ব্যাডমিন্টন সম্পর্কে তুমি যা জানো তা লেখো।

১৮৭৩ সালে কাছাকাছি সময়ে সর্বপ্রথম ইংল্যান্ডে ব্যাডমিন্টন ক্লাব প্রতিষ্ঠিত হয়ে খেলা শুরু হলেও তার আগে ১৮৭০ সালেই ভারতের পুনরায় ব্যাডমিন্টন খেলার প্রচলন হয়। ব্যাডমিন্টন মূলত ইনডোর গেমস। আমাদের দেশের আবহাওয়া এবং অর্থনৈতিক বিবেচনায় ব্যাডমিন্টন মৌসুমভিত্তিক (শীতকালীন) খেলা হিসেবে বিশেষভাবে পরিচিত।

ব্যাডমিন্টন খেলার কোর্ট : একক-দৈর্ঘ্য ৪৪ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। শর্ট সার্ভিস ৬ ফুট ৬ ইঞ্চি, সার্ভিস কোর্ট ১৩ ফুট, লং সার্ভিস ২ ফুট ৬ ইঞ্চি।

দৈত্ব-দৈর্ঘ্য ৪৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট। শর্ট সার্ভিস ৬ ফুট ৬ ইঞ্চি, সার্ভিস কোর্ট ১৩ ফুট, লং সার্ভিস ২ ফুট ৬ ইঞ্চি।

নেট : নেট খুঁটির সঙ্গে ৫ ফুট ১ ইঞ্চি এবং কোর্টের মাঝখানে ৫ ফুট।

ব্যাডমিন্টন খেলা একক, দ্বৈত এবং মিশ্র দ্বৈত হয়ে থাকে।

একক-প্রতি টিমে/প্রতি সাইডে একজন করে খেলোয়াড় থাকে।

দ্বৈত-প্রতি টিমে/প্রতি সাইডে দুজন করে খেলোয়াড় থাকে।

মিশ্র দ্বৈত-প্রতি টিমে/প্রতি সাইডে দুজন করে খেলোয়াড় থাকবে। তবে প্রতি টিম একজন ছেলে এবং একজন মেয়ের সমন্বয়ে গঠিত হবে।

নিয়মাবলি : সার্ভিস, পয়েন্ট ও গেম।

১. ২০০৫ সালের পূর্বে ছেলে/পুরুষদের একক, দ্বৈত, মিশ্র এবং মেয়ে/মহিলাদের দ্বৈত খেলায় ১৫ পয়েন্টে এক গেম সম্পন্ন হয়।

২. মেয়েদের একক খেলায় ১১ পয়েন্টে এক গেম সম্পন্ন হয়।

২০০৫-এর শেষ দিকে ‘ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন’ এই খেলার পয়েন্ট গণনার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে।

৩. একটি ম্যাচে ৩টি গেম খেলতে হয়; যে দল ৩টি গেমের মধ্যে ২টিতে জয় লাভ করে তারাই বিজয়ী হয় এবং প্রতিটি গেম ২১ পয়েন্টে সম্পন্ন হবে।

৪. সার্ভিস প্রদানকারী কিংবা সার্ভিস গ্রহণকারী যে দল র‌্যালি জিতবে তারাই ১টি পয়েন্ট লাভ করবে।

৫. একটি গেম চলাকালীন যখন উভয় দলের পয়েন্ট সমান ২০ হবে, তখন যেই দল পরপর দুটি পয়েন্ট সংগ্রহ করবে অর্থাৎ ২ পয়েন্টে এগিয়ে থাকবে তারাই ওই গেমে জয়ী হবে।

৬. ওপরের নিয়ম অনুসরণ করে যখন উভয় দলের পয়েন্ট সমান ২৯ হবে, তখন যে দল প্রথম ১ পয়েন্ট সংগ্রহ করবে তারাই বিজয়ী হবে।

৭. তৃতীয় গেমে কোনো দলের পয়েন্ট ১১ হলে প্রান্ত পরিবর্তন করে খেলতে হবে।

৮. একক খেলার ক্ষেত্রে গেমের শুরুতে ১ম সার্ভিস এবং সব জোড় পয়েন্টের সার্ভিস ডান সার্ভিস কোর্ট থেকে সার্ভিস করতে হবে। যখন বিজোড় পয়েন্টের স্কোর হবে তখন বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভিস করতে হবে।

৯. সার্ভিস প্রদানকারী কিংবা সার্ভার র‌্যালি জয় করলে ১টি পয়েন্ট লাভ করবে এবং কোর্ট পরিবর্তন করে সার্ভিস করবে।

১০. রিসিভার বা সার্ভিস গ্রহণকারী র‌্যালি জয় করলে ১টি পয়েন্ট লাভ করবে এবং নতুন সার্ভার অর্থাৎ পরে সে সার্ভিস করবে।

১১. দ্বৈত খেলার সময় প্রতিটি দল একটি সার্ভিস পাবে নতুন নিয়মে সেকেন্ড সার্ভারের কোনো অস্তিত্ব নেই।

১২. গেমের শুরুতে এবং জোড় সংখ্যার স্কোর হলে ডান সার্ভিস কোর্ট থেকে এবং বিজোড় পয়েন্টের স্কোর হলে বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভিস করতে হবে।

১৩. যদি সার্ভিস সাইড র‌্যালি জয় করে তাহলে একটি পয়েন্ট অর্জন করবে এবং একই সার্ভার কোর্ট পরিবর্তন করে সার্ভিস করবে।

১৪. যদি রিসিভ সাইড র‌্যালি জয় করে তাহলে পয়েন্ট অর্জন করবে, জোড় সংখ্যার স্কোর হলে ডান সার্ভিস কোট থেকে, বিজোড় পয়েন্টের স্কোর হলে বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভিস করতে হবে।

১৫. শুধু সার্ভিস করে পয়েন্ট পেলে কোর্ট পরিবর্তন হবে। রিসিভ করে পয়েন্ট পেলে কোনো পরিবর্তন হবে না।

১৬. যদি কোনো খেলোয়াড় সার্ভিস কোর্ট ভুল করে এবং ওই ভুল যখন আবিষ্কৃত হবে তখন সার্ভিস কোর্ট ঠিক করে সার্ভিস করতে হবে। তাতে কোনো পয়েন্ট বাড়ানো বা কমানোর নিয়ম নেই।

১৭. সার্ভিস সব সময় কোনাকুনি হবে।

১৮. সার্ভিসকারীকে সার্ভিস করার সময় অবশ্যই দুই পা মাটি স্পর্শ করে সার্ভিস করতে হবে। অন্যথায় বিপরীত দল সার্ভিস পাবে এবং সেই সঙ্গে একটি পয়েন্ট লাভ করবে।

১৯. একক বা সিঙ্গেলস খেলায় সার্ভিসের সময় ব্যাক বাউন্ডার লাইন বা থার্ড কোর্ট এলাও।

কলাকৌশল

১. র‌্যাকেট ধরা

২. পায়ের কাজ

৩. সার্ভিস এবং রিসিভিং

৪. ফোর হ্যান্ডস্ট্রোক

৫. ওভার হ্যান্ডস্ট্রোক

৭. নেট স্ট্রোক

উপকারিতা

১. ব্যাডমিন্টন খেলা সুস্থ বিনোদনের মাধ্যম

২. শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়

৩. মানসিক দক্ষতা ও সুস্থতার বিকাশ ঘটে

৪. সম্মান ও পরিচিতি বৃদ্ধি পায়

৫. ভালো খেলোয়াড় হতে পারলে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত