আমি কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধা নিইনি: আইভী

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৫:০২ পিএম

কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধা নেননি উল্লেখ করে নাসিক নির্বাচনের নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা বরাবরের মত এবারও জয়যুক্ত হব আশা করছি। সবশেষ ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয়যুক্ত হই। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আশা করি এবারও জনগণ আমার সঙ্গে থাকবে। আমি আওয়ামী লীগ করি বিধায় আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। দল সকল দিক চিন্তা করেই আমাকে প্রতীক দিয়েছে।

মঙ্গলবার সকালে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের নৌকা প্রতীক নেয়ার সময় এ কথা বলেন আইভী।

তিনি আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়তো অনেক অভিযোগ করছে। কিন্তু তিনি যেসব এলাকাতে যাচ্ছেন সবগুলো এলাকার রাস্তাঘাট কিন্তু সিটি করপোরেশন করেছেন। আমি বলব সত্য বলুন। কারণ ভোটের পরে আমরা সবাই এক সঙ্গেই থাকব।

আইভী আরও বলেন, আমি কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধা নিইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করি নাই। আমি এত দিন ঘরেই ছিলাম। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রতিনিয়ত প্রচারণা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত