কমলগঞ্জে আট প্রার্থীকে ২৪ হাজার টাকা জরিমানা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:৩৪ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আলীনগর ইউনিয়নের তিন চেয়ারম্যান ও পাঁচ ইউপি সদস্য প্রার্থীকে ৩ হাজার করে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম সুমাইয়া আক্তার ও কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এ জরিমানা করেন।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সুমাইয়া আক্তার দেশ রূপান্তরকে বলেন, আলীনগর ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক বাদশা (নৌকা), শাহিন মিয়া (ঘোড়া) ও নিয়াজ মোর্শেদ রাজুকে (আনারস) নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া এ ইউনিয়নে ৫  ইউপি সদস্য প্রার্থীকেও ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত