চীনের সঙ্গে সামরিক হটলাইন স্থাপনে রাজি জাপান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১০:৩১ পিএম

চীনের সঙ্গে আগামী বছর সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি। গতকাল মঙ্গলবার জাপান সরকারের মুখপাত্র জানিয়েছেন এ তথ্য। ওই মুখপাত্র জানান, সম্প্রতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গের টেলিফোন আলাপে এ সম্মতি এসেছে। গত সোমবার চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েং ফেঙ্গের সঙ্গে টেলিফোনে আলাপ করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। ওই আলাপে নোবুও কিশি তাইওয়ান উপত্যকায় স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন বলে জানিয়েছেন জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো। জাপানের সঙ্গে চীনের বৈরী সম্পর্ক বহুদিনের। সম্প্রতি চীনকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এশিয়ায় যে জোট গড়ার চেষ্টা করছে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাপান। বলা হচ্ছে, নতুন এ জোটের কেন্দ্রেই থাকবে জাপান। এমন অবস্থার মধ্যেই উভয় দেশের কূটনীতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত