আড়াইহাজারে হাত-পা বেঁধে কর্মকর্তাকে কুপিয়ে গ্রামীণ ব্যাংকে ডাকাতি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৩:৫৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের দিঘলদী শাখায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।

ব্যাংকের ম্যানেজার সামসুল আলম জানান, রাত দেড়টার দিকে ৭/৮ জন মুখোশ পরিহিত ডাকাত দল গ্রামীণ ব্যাংকের দিঘলদী শাখায় কেচি গেট ভেঙে ১১ জন কর্মকর্তা-কর্মচারীর হাত-পা বেঁধে নগদ ৮ হাজার টাকা ও ৯টি দামি মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে কর্মকর্তা দীপক চন্দ্র সাহাকে কুপিয়ে আহত করা হয়। তাকে ভুলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত