শান্তিরক্ষা মিশনে আমরা প্রথম স্থানে : সেনাপ্রধান

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৪৫ এএম

সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফি উদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর সবার চেয়ে গুণগত মান ভালো হওয়ার কারণে শান্তিরক্ষা মিশনে আমরা প্রথম স্থানে রয়েছি। তবে অন্যরাও আমাদের এই অর্জন টপকিয়ে এ অবস্থানে আসতে চায়। তাই এটা এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সে জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রথম স্থান অর্জনের অভীষ্টের ধারাবাহিকতা সমন্বিত রাখতে দক্ষতার দিকেই প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে।

গতকাল বুধবার দুপুরে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপাশির্^ক উচ্চবিদ্যালয় মাঠে আড়াই হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দর্শন ছিল সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। সে প্রচেষ্টায় আমরা যখনই সুযোগ পাই, তখনই মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। জনগণ যখন আমাদের ভালোবাসবে, তখন আমাদের উৎকর্ষ। এ সময় ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত