নাগরিক সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের উন্নয়নে দলমত নির্বিশেষ কাজ করতে হবে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৪৬ এএম

সিলেটের উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘এই সিলেট নগর আপনার-আমার সবার, কে কোন মত বা দলের সেটা দেখার বিষয় নয়। আমরা সবাই সিলেটের এটাই মূল বিষয়।’

গতকাল বুধবার নগরের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য গৌরব বয়ে আনা, সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক ও মহানগরের বিভিন্ন উন্নয়নকাজে বিশেষ অবদানের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বিএনপির টিকিটে নির্বাচিত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি আওয়ামী লীগকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন এ অভিযোগ তুলে সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত