সুন্দরবনে পর্যটক নৌকার প্রপেলার বন্ধ করায় বাঁচল সাঁতরে যাওয়া বাঘ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৫:১৩ পিএম

সুন্দরবনের নদীতে ঘুরতে গিয়েছিলেন পর্যটকেরা। এ সময় তাদের নৌকার কাছেই বন থেকে নামে একটি বাঘ। পরে নৌকার নিচ দিয়ে সাঁতারে গেছে বাঘটি। চোখের সামনে বাঘ দেখার উত্তেজনা কমছে না পর্যটকদের। বাঘ নৌকার এত কাছে চলে আসায় অবাক মাঝিরা।

গত সোমবার সুন্দরবনের ভারতীয় অংশের সুধন্যখালির জঙ্গলে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর নদীবক্ষে সুন্দরবন দর্শন করছিলেন একদল পর্যটক। সুধন্যখালির কাছে পিরখালির জঙ্গলে বাঘের দেখা পান তারা। একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে জলে নামে। ধীরে ধীরে সে সাঁতরে চলে আসে নৌকার একেবারে কাছে। এর পর নৌকার তলা দিয়ে উল্টো সাঁতরে বিপরীত দিকের জঙ্গলে ঢুকে যায় বাঘটি।

বাঘটি যাতে আহত না হয় সে জন্য নৌকার প্রপেলার বন্ধ করে দেন মাঝিরা। তবে বাঘ এত কাছে চলে আসায় অবাক তারাও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত