ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জমি অন্যকে লিজ দেয়ার অভিযোগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:১২ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে মুক্তিযোদ্ধার জমি অন্যকে লিজ দেয়ার অভিযোগ উঠেছে।

মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ ভূমি সহকারী কর্মকর্তা বেলায়েত হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে মুক্তিযোদ্ধা হানিফ বলেন, ‘কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট বাজার সংলগ্ন আমার পিতা মৃত আলী আকবর খানের কালাইচর মৌজার ১০ শতাংশ জমি আছে। সেখান থেকে আমার পিতা তার জীবদ্দশায় দুই শতাংশ জমি একই ইউনিয়নের বজরুসার গ্রামের ইউনুস খানের নিকট বিক্রি করেন। কিন্তু সম্প্রতি বাঁশগাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেলায়েত হোসেন আমার পিতার দুই শতাংশ জমি খাস দেখিয়ে ইউনুস খানকে অবৈধভাবে লিজ দেন। আমি নিউজিল্যান্ড প্রবাসী হওয়ায় বিষয়টি আমার পরিবারের কাউকে জানানো হয়নি। লিজকৃত জায়গায় ইউনুস খান এরই মধ্যে দখল করে দোকানপাট নির্মাণ করেছে।’

এই মুক্তিযোদ্ধা আরো বলেন, ‘বেলায়েত হোসেন প্রায় ৩ থেকে ৪ বছর ধরে বাঁশগাড়ি ইউনিয়নে কর্মরত থেকে বেশ কিছু সরকারি জমি বেআইনিভাবে বন্দোবস্ত দিয়েছে। যাদের বন্দোবস্ত দিচ্ছেন তাদের থেকে আর্থিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।’

 এমন সরকারি কর্মকর্তার দুর্নীতি ও অনিয়ম থেকে রক্ষার জন্যে

অভিযোগের বিষয় বেলায়েত হোসেন বলেন, ‘আমার এ ইউনিয়নে যোগদানের অনেক আগেই ইউনুস খান সম্পত্তি লিজ নিয়েছে। তারা প্রতি বছর ডিসিআর জমা দিয়েছে। এখানে আমার তো কোনো দোষ নেই। জেলা প্রশাসকের মাধ্যমে তারা বন্দোবস্ত নিয়েছে। আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই।’

এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধভাবে কারও সম্পত্তি অন্য কাউকে লিজ দেয়ার এখতিয়ার কারও নেই। কীভাবে হয়েছে, সব তদন্ত করে দেখতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত