মানববন্ধনে রিজভী

প্রধানমন্ত্রীর শেখানো কথা বলছেন আইনমন্ত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০১:৪৫ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী বিদ্যমান আইনের বিকৃত ব্যাখ্যা দিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আইনমন্ত্রী আইনের ভাষায় কথা না বলে প্রধানমন্ত্রীর শেখানো কথা বলছেন।’

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘৩০ ডিসেম্বর নিশিরাতের ভোটের তৃতীয়বার্ষিকী : ভোটাধিকার হরণের কালো দিবস’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘দেশের জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন যে আইনমন্ত্রী আনিসুল হক আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। আইনমন্ত্রী গত বুধবার এক অনুষ্ঠানে বলে দিয়েছেন যে, আইনে বিদেশে যাওয়ার সুযোগ নেই। আইনমন্ত্রী আইনের ভাষায় কথা না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখানো কথা বলছেন। বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত