নেদারল্যান্ডসে এক ধর্মগুরুকে ধর্ষণের অভিযোগে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালতে রবার্ট বি (৫৯) নামে ওই ব্যক্তিকে বছরের কারাদণ্ড দেয়া হয়।
স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন।
জানা গেছে, ২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ।
এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে। সেই অভিযানেই কথিত ধর্মগুরু গ্রেপ্তার হন। তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’ ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন। ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু।
জানা গেছে, ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস’র অনুসারীরা রবার্ট বিকে ‘নবী' হিসেবে মানতেন।
অভিযুক্ত ধর্মগুরু যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সূত্র: ডয়েচে ভেলে
