নতুন বছর বরণের সময়ে রাজধানীর ১০ স্থানে আগুনের খবর

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০১:১৭ এএম

রাজধানীজুড়ে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২২ সাল বরণ করার সময়ে অন্তত ১০ জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।  

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, রাজধানীর জুড়ে চলছে  বর্ষবরণ। আতশবাজি ও ফানুস উড়িয়ে স্বাগত জানাচ্ছেন নতুন বছরকে। আতশবাজি ও ফানুস উড়ানোরসহ নানা কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি আমরা ঘটনাস্থলে আমাদের ইউনিট পাঠানো হয়েছে।

তিনি জানান, রাজধানীর মাতুয়াইল, তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে ফানুস থেকে আগুন লাগার সংবাদ পাওয়া গেছে।

বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত