ভুল করে গ্রাহকের অ্যাকাউন্টে ১৫শ’ কোটি টাকা পাঠালো ব্যাংক

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম

অবিশ্বাস্য হলেও লন্ডনে একটি বেসরকারি ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টে দেড় হাজার কোটি টাকা পাঠিয়েছে। কিন্তু এখন সে টাকা ফেরত পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

বিবিসি জানায়, বড়দিনে ২ হাজার অ্যাকাউন্ট থেকে ৭৫ হাজার গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়েছিল ব্যাংকটি।

প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই গ্রাহকদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা চলে যায়। টাকার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫শ’ কোটি টাকা।

সব মিলিয়ে মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে স্যানট্যান্ডার নামে ওই ব্যাংকের।

এ টাকার বড় একটি অঙ্ক গেছে প্রতিদ্বন্দ্বিতা ব্যাংকগুলোর অ্যাকাউন্টে। এখন যেভাবেই হোক সেই টাকা উদ্ধার নেমেছে প্রতিষ্ঠানটি। কিন্তু অনেকে টাকার বড় অংশ খরচ করে ফেলেছে বা তুলে ফেলেছে, সে ক্ষেত্রে কী হবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আবার বলা হচ্ছে, বাড়তি টাকা গ্রাহকেরা ফেরত দিতে চাইছেন না।

ব্রিটেনের আইন বলছে, যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ভুলবশত টাকা ঢোকে তা হলে তা ব্যাংক ফেরত নিতে পারে। গ্রাহক যদি সেই টাকা দিতে অস্বীকার করেন তা হলে তার ১০ বছর কারাদণ্ড হতে পারে।

স্যানট্যান্ডার ব্যাংকের প্রায় এক কোটি ৪০ লাখ গ্রাহক ও ৬১৬টি শাখা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত