ইউপি নির্বাচন

ষষ্ঠ ধাপের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করল আ.লীগ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০১:৩১ এএম

আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

পরে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় সভাপতিত্ব করেন দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদারীপুর জেলার রাজৈর ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা পরিষদ, পটুয়াখালী জেলার বাউফল পৌরসভা এবং ষষ্ঠ ধাপের ইউপি পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত