আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। পল্টন ময়দানে ফাইনালে ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখে মৌলভীবাজার। ১০-৭ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা। বিরতির পরও লিড অব্যাহত রাখে মৌলভীবাজার। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ। শিরোপা নির্ধারণী ম্যাচে দলটি হট ফেভারিট নড়াইলকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য দেখায় ঝিনাইদহ জেলা। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ। দুই ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বাংলাদেশ জাতীয় ক্রিকের দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা প্রমুখ।
×
