শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি নোয়াখালী জেলার বেগমগঞ্জের লাউতলী এলাকায় লাউতলী মাদ্রাসা প্রাঙ্গণে দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শহীদুল ইসলাম উপস্থিত থেকে দুস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে এক হাজার পিস কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
