শিল্পকলার ডিজির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০২:৪৩ এএম

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রবিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

লাকীর বিরুদ্ধে নিয়মনীতির তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক এক কর্মকর্তাকে সচিবের দায়িত্ব দিয়ে ২৬ কোটি টাকা উত্তোলন করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত