মৌলভীবাজার শ্রীমঙ্গল ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ১০ চেয়ারম্যান প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি অর্ধন্দু কুমার দেব বেবুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র জানান, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য শ্রীমঙ্গল উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হন ১০ জন। এ কারণে তাদের স্ব স্ব সংগঠনের পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
স্থানীয়ভাবে বহিষ্কারের জন্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি বরাবর প্রেরণ করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থীরা হলেন- মো. মনু মিয়া, মো. মিছলু আহমেদ চৌধুরী, মো. জসিম উদ্দিন, মো. মুজিবুর রহমান মজুল, মো. ফজলূর রহমান, মো. আরজু মিয়া, মো. সামছুল মিয়া, বিজয় হাজরা, শান্ত তাঁতি, মিলন শীল।
