বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় হৃদয় মোল্লা (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় নিয়ামুল হাসান (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।
রববার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে।
হৃদয় মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের নাজিম মোল্লার ছেলে। আহত নিয়ামুল হাসান একই গ্রামের শহিদুল ইসলাম মৃধার ছেলে।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, রোববার রাত আটটার দিকে খুলনা থেকে হৃদয় মোল্লা ও নিয়ামুল হাসান মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ ফিরছিলেন।
ঘটনাস্থলে পৌঁছে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। এতে হৃদয় ঘটনাস্থলেই মারা যান এবং অপর আরোহী হাসান আহত হন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে তাদের উদ্ধার করে। নিয়ামুল হাসান ও হৃদয় মোল্লা দুই বন্ধু।
