রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। একই সঙ্গে রাজশাহীতে দুটি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবন ও রাজশাহী মহানগর পুলিশের রেশন স্টোর ভবনও উদ্বোধন করেন তিনি।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আরএমপির পুলিশ লাইনসে প্রধান অতিথি হিসেবে দুই পুলিশ ফাঁড়ি, রেশন ভবন ও পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন আইজিপি। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্রসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
