লামায় শ্বশুর বাড়িতে মাঝরাতে যুবককে গুলি করে হত্যা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:৩৬ পিএম

বান্দরবানের লামা উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মংক্যচিং মার্মা (৩৫) নামের এক ব্যক্তি। 

সোমবার দিনগত রাত একটার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মংক্যচিং মার্মা রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মংক্যচিং মার্মা রাঙ্গামাটি থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়াস্থ শ্বশুর আথুইমং মার্মার বাড়িতে যান। খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে গুলি করে। এতে মংক্যচিং ঘটনাস্থলে মারা যান।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, কারা কি কারণে মংক্যচিংকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত