‘শিল্পকলাই যদি শিল্পের কলার চেপে ধরে তাহলে শিল্প এবং কলা দুইটারই জান যাবে’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৬:১৯ পিএম

নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী মাঝে মাঝেই নানা অনিয়ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে সোচ্চার থাকেন। এবার নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়ে শিল্পকলা অ্যাকাডেমির অনিয়ম নিয়ে কথা বললেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুকী লিখেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেনের শুটিং করতে চাইছিলাম শিল্পকলা অ্যাকাডেমিতে। সারা ভাবীর করা আবেদন তারা বাতিল করে দিয়েছিলেন। আমি ভাবছিলাম একটু ফ্রি হয়ে শিল্পকলার এই মৌলবাদীতা নিয়ে কিছু কথা বলবো। শিল্পকলাই যদি শিল্পের কলার চেপে ধরে তাহলে শিল্প এবং কলা দুইটারই জান যাবে। তারপর ভুলেই গেছিলাম। এটা নিয়ে আর কথা বলি নাই। আজকে খবরে দেখি শিল্পকলার ডিজির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। এবং খবরে বলা হচ্ছে এই কাজে তাকে সাহায্য করেছে নীচের দিকের কিছু কর্মচারী।’

শিল্পকলা অ্যাকাডেমির সাম্প্রতিক দুর্নীতির সঙ্গে নিজের ফিকশনের মিল তুলে ধরে ফারুকী লিখেন, ‘নিউজটা দেখে আমার লেডিজ অ্যান্ড জেন্টলমেনের খায়রুল সাহেব এবং মিজুর কথা মনে পড়ে গেল এবং মনে হইলো ঐ সময় যদি তারা আমার স্ক্রিপ্ট পড়ার সুযোগ পাইতো তাহলে তাদের ফার্স্ট রিঅ্যাকশন হইতো ‘ঘরের কথা পরে জানলো কেমনে?’  যাই হোক ভয়ে আছি, কবে না শোনা যায় শিল্পকলার ডিজি’র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ। তখন না আবার ডিজি সাহেব গল্পের কপিরাইট বাবদ পয়সা চাইয়া বসেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত