ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাড়ছে গণ্ডিবদ্ধ এলাকার (লকডাউন এলাকা) সংখ্যা। এই তালিকায় নতুন সংযোজন হয়েছে হাওড়া এবং উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় ৪১টি এলাকায় লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ নিয়ে মোট চিহ্নিত হওয়ায় রাজ্যে মোট ‘গণ্ডিবদ্ধ; এলাকার সংখ্যা বেড়ে হয়েছে ১৫৯।
এদিকে ভারতের রাজধানী নয়া দিল্লিসহ বিভিন্ন রাজ্যে প্রায় ৪ মাসের মধ্যে সর্বাধিক দৈনিক রোগী শনাক্ত হয়েছে।
আনন্দবাজার অনলঅইন জানিয়েছে, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত সবচেয়ে বেশি গণ্ডিবদ্ধ এলাকা চিহ্নিত হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলায় ৫২ এলাকাকে গণ্ডিবদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর রয়েছে উত্তর ২৪ পরগনা। মোট ৪১টি এলাকাকে গণ্ডিবদ্ধ হিসেবে ঘোষণা করা হয়েছে ওই জেলায়। কলকাতায় ২৫টি এলাকাকে এই তালিকায় রাখা হয়েছে।
রাজ্যে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত দেখেই সোমবার থেকে বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে।
সোমবার পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছে ৬০৭৮ জন। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে তিন হাজার ছাড়ায় রবিবার। সোমবার তা থেকে কিছুটা কমে হল ২৮০১। তবে অনেকটা বাড়ে উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় নতুন করে সংক্রমিত ১০৫৭। সেই সঙ্গে আরো ১৩ জেলায় নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়।
