হাতকড়াসহ আসামি ছিনতাই, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১:৪৮ পিএম

বরিশালে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় হতকড়া ও পুলিশের ওয়্যারলেস ছিনতাই করা হয়। তবে ঘটনার তিন ঘণ্টার ব্যবধানে পুনরায় আসামিকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া ওয়্যারলেস উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরের স্পিডবোট ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিডবোট ঘাটসংলগ্ন একটি রেস্তোরাঁয় স্থানীয় কিছু যুবক ও স্পিডবোট মালিক সমিতির উদ্যোগে পিকনিক চলছিল। রাত সাড়ে ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি শহীদুলকে গ্রেপ্তার করে। কিন্তু স্থানীয় ৫০-৬০ জন যুবক পুলিশকে ঘেরাও করে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয় এবং পুলিশের ওপর হামলার চেষ্টা করে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে যুবকদের লাঠিচার্জ করে। এরপর এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে প্রায় তিন ঘণ্টা পর শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত