চট্টগ্রামের হাটহাজারীতে দশম শ্রেণির এক ছাত্রীকে তার সৎ বাবা কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. ইব্রাহিম হোসেন পারভেজকে (৩৫) আটক করেছে চট্টগ্রামের র্যাব-৭।
হাটহাজারী পৌরসভার মধ্যম মিরেরখিল এলাকার মো. খলিম উদ্দিনের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানায়, গত বুধবার ভুক্তভোগীর মাকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে সৎ বাবা শয়ন কক্ষে ঢুকে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে বৃহস্পতিবার ভিকটিমের মা র্যাব-৭ তে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে শুক্রবার পৌরসভার মধ্যম মিরেরখিল এলাকা থেকে ধর্ষণকারীকে আটক করে র্যাব।
হাটহাজারী সিপিসি কোম্পানি-২ কমান্ডার মাহফুজুর রহমান বলেন, সৎ বাবা কর্তৃক কন্যা ধর্ষণকারীকে আটক করা হয়েছে। আটককে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককে শুক্রবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
