ইউপি নির্বাচন

সাভারে নৌকার প্রার্থীসহ ২৬ জনের জামানত বাজেয়াপ্ত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২:৫৫ এএম

দেশব্যাপী অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাভার উপজেলার ১১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকাসহ বিভিন্ন প্রতীকে অংশ নেওয়া ২৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখরউদ্দিন শিকদার।

সাভার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে বিভিন্ন দল থেকে চেয়ারম্যান পদে লড়েছেন ৫৩ প্রার্থী। তাদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নে ৫২ প্রার্থী নির্বাচনে ভোটের লড়াইয়ে অংশ নেন। কিন্তু শর্তের ন্যূনতম ভোট না পাওয়ায় তাদের ২৬ জনই হারাচ্ছেন জামানত।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখরউদ্দিন শিকদার বলেন, নির্বাচনের নিয়ম অনুসারে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত