ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। পরীমণির সন্তানের বাবা চিত্রনায়ক শরিফুল রাজ। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
গত বছরের ১০ অক্টোবর তাদের প্রেম হয় এবং প্রেমের সাত দিনের মাথায় তারা বিয়ে করেন বলে পরীমণি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
তিনি প্রেগনেন্সি রিপোর্ট পেয়ে প্রথম কাকে জানান- এমন প্রশ্নের উত্তরে বলেন, আমি আমার নানাকে প্রথমে জানাই। নানা খুব খুশি। নানাভাই মিষ্টি আনার টাকা দিয়েছেন আমাকে। মিষ্টি এনে আমরা সবাইকে খাওয়ালাম। এরপর শাশুড়ি মাকে জানিয়েছি। তাদের বাসায়ও সবাই আনন্দ করছেন।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই সিনেমায় পরীর নায়ক ছিলেন জায়েদ খান। কোনো সিনেমা মুক্তির আগেই ‘রানা প্লাজা’ সিনেমায় কাজ করে আলোচনায় এসেছিলেন পরীমণি। এরপর আরও ভালোবাসবো তোমায়, অন্তর্জ্বালা, স্বপ্নজালসহ একাধিক দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেন পরীমণি।
গত বছরের আগস্ট মাসে নাসির ইউ মাহমুদ এর সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায় আসেন পরী। এরপর মাদক মামলায় জড়িয়ে জেলও খাটেন তিনি। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।
অপরদিকে শরিফুল রাজ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। রেদওয়ান রানি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমায় অভিনয়ের ভেতর দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সর্বশেষ গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনীন’ সিনেমায় পরীমণির বিপরীতে কাজ করছেন।
