হেফাজতের নাশকতাসহ দুই মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা রবি

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৩:২২ পিএম

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের নির্বাচনী সমন্বয়ক মনিরুল ইসলাম রবিকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে একটি ও কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, হেফাজতের হরতালে নাশকতার ঘটনায় ২০২১ সালের ২৯ মার্চ এসআই ফিরোজ আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলা ও একইদিন এসআই রিপন খন্দকার ডিউটিরত পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।

তিনি জানান, গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার নিজ বাসা  থেকে তাকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত