স্ত্রীর করোনা, উপসর্গ আছে বিএনপি মহাসচিবেরও

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৩:৫৫ পিএম

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে স্ত্রী রাহাত আরা বেগম। বিএনপি মহাসচিবেরও উপসর্গ আছে।

মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের সহধর্মিণী করোনা আক্রান্ত হয়েছেন।’

উপসর্গ আছে জানিয়ে শায়রুল বলেন, ‘আশঙ্কা করা হচ্ছে মহাসচিবও আক্রান্ত হতে পারেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত