শাবিপ্রবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১:৫৪ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে অবসর নেওয়া শিক্ষকদের সম্মাননা এবং সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ড. মুহম্মদ জাফর ইকবাল, ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাকসহ মোট ২৩ শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকে আপনাদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্ব অনুভব করছি। শাবিপ্রবির আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের দেখানো পথেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত