দেশে করোনা শনাক্ত ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী পাঁচ-সাত দিনের মধ্যে হাসপাতালে রোগীদের ভিড় বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার ঢাকায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্স এবং কম্পিউটার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আক্রান্ত হচ্ছেন, তাদের একটি অংশ চিকিৎসা নিতে হাসপাতালে যাবে। এখনই সতর্ক না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে, সে ক্ষেত্রে হাসপাতালে জায়গা দিতে সমস্যা হবে।
তিনি বলেন, আমরা ধরে নিই, পাঁচ শতাংশের হাসপাতালে আসতে হয়। এরই মধ্যে হাসপাতালে রোগী আসা শুরু হয়ে গেছে। আমরা দেখব আগামী পাঁচ-সাত দিনের মধ্যেই অনেক রোগী হয়ে যাবে হাসপাতালে। হাসপাতালে প্রেশার পড়বে, চিকিৎসক-নার্সদের ওপর প্রেশার পড়বে। সিট পেতে সমস্যা হবে, মৃত্যুর হার বেড়ে যাবে।
আগামী পাঁচ-সাত দিনের মধ্যে হাসপাতালে ভিড় বাড়বে, শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর