কুষ্টিয়ায় হানিফ

বিএনপি নেতারা বিধিনিষেধ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ০১:৪৭ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি নেতারা আসলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। করোনা প্রতিরোধের জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছে। সেটি নিয়ে বিএনপি বলছে তাদের সমাবেশ বন্ধ করতে সরকার এই বিধিনিষেধ দিয়েছে। বিএনপি এসব কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

গতকাল বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ‘আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। এতেই বোঝা যাচ্ছে দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে করোনা শনাক্তের হার ১ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে দাঁড়িয়েছে। এই মহামারী থেকে জাতিকে রক্ষা করার জন্য বিধিনিষেধ দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত