লিগামেন্টের চোটে নভেম্বরের শেষ সময় থেকেই মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। সেই চোট কাটিয়ে এখন মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পিএসজির এই ফরোয়ার্ড।
২৯ বছর বয়সী নেইমার ২৮ নভেম্বর লিগ ওয়ানে সেঁত-এতিয়েনের বিপক্ষে পিএসজির ৩-১ ব্যবধানে জেতার ম্যাচে চোট পান। তার বাম গোড়ালির লিগামেন্ট বেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
সেই থেকেই মাঠের বাইরে নেইমার। শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া, যেটা ক্রিসমাসের ছুটিতেও অব্যাহত ছিল। ক্লাবের অনুমতি নিয়ে বড় দিনের ছুটি সতীর্থদের থেকে এক সপ্তাহ বেশি কাটান তিনি।
লে প্যারিসিয়ান তাদের খবরে বলেছে, ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার লক্ষ্য ঠিক করেছেন নেইমার। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি হবে ফ্রান্সের রাজধানী প্যারিসেই।
