প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে পরোয়ানা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৩:০৭ পিএম

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ী জেলা বার এর আইনজীবী নিজাম হায়দারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন ওই নারীর স্বামী মোক্তার বিশ্বাস।

রবিবার রাজবাড়ীর ২নং আমলি আদালত ও রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন।

মলায় অভিযুক্ত আইনজীবীকে ১নং ও পলাতক স্ত্রীকে ২নং আসামি করা হয়েছে।

বাদী মোক্তার বিশ্বাস পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মালঞ্চী গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আইনজীবী নিজাম হায়দার একই গ্রামের আজিজ শেখের ছেলে।

২নং আমলি আদালতের মামলায় নিজাম হায়দারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলায় বাদী অভিযোগ করেন, দীর্ঘদিন তিনি সৌদি আরবে ছিলেন। পাঁচ মাস আগে দেশে ফিরে তিনি তার টাকা পয়সা স্ত্রীর কাছে গচ্ছিত রাখেন।

তিনি প্রবাসী হওয়ার সুযোগে নিজাম হায়দার তার স্ত্রীকে ফুসলিয়ে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। গত শুক্রবার দুপুরে নিজাম হায়দার তার স্ত্রীকে নিয়ে উধাও হন।

যাওয়ার সময় তার স্ত্রীর কাছে গচ্ছিত নগদ চার লাখ ৬০ হাজার টাকা ও  ছয় সাত ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম (২) জানান, রাজবাড়ী ২নং আমলি আদালতে ৪৯৮ ও ৩৮০ ধারায় দায়ের করা মামলায় ১নং আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ২নং আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

পক্ষান্তরে রাজবাড়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় আসামি নিজাম হায়দারের বিরুদ্ধে শোকজসহ ভিকটিমের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়েছে।

অভিযুক্ত আইনজীবী নিজাম হায়দারের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত