নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক সোমবার বিকেল ৪টায় ‘বঙ্গভবন’-এ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র নেতৃত্বে দলের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি ও তোফায়েল আহমেদ এমপি, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
