টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আটক ৪

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০২:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতসহ চারজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রোহিঙ্গা সন্ত্রাসী শামসুল আলম (৪০), সন্দিগ্ধ আসামি রোহিঙ্গা ইয়াছিন (২৫), নবি উল্লাহ (২৯), মো. সলিম (২৩)। এরা টেকনাফের আলীখালী ও উনচিপ্রাংয় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। আটক রোহিঙ্গাদের দুপুরে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, চারজন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। তারা ক্যাম্পের অভ্যন্তরে মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়কারী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে।

তিনি আরও বলেন, এ পৃথক অভিযানে পৃথক মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত