দুবাইয়ে ড্রোনসংক্রান্ত কর্মকাণ্ডের অনুমোদন স্থগিত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০:৩৯ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড্রোনসংক্রান্ত কর্মকাণ্ডের অনুমোদন স্থগিত করা হয়েছে। ইতিপূর্বে এ বিষয়ে যাদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল তাদের জন্যও কর্র্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে ড্রোনসংক্রান্ত কর্মকাণ্ডের অনুমতি পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ইতিপূর্ব যারা অনাপত্তিপত্র পেয়েছিলেন তাদের কাছেও বার্তা পাঠিয়ে কর্র্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি (ডিসিএএ)। সরকারিভাবে এ স্থগিতাদেশের কোনো কারণ জানানো হয়নি। তবে এমন সময়ে এ ঘোষণা এলো যার এক দিন আগেই আবুধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত