আইসিসি বর্ষসেরা টেস্টে দলে নেই বাংলাদেশের কেউ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৪:২৭ পিএম

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে জায়গা পেলেও টেস্টে নেই বাংলাদেশের কেউ। তবে টেস্টে আধিপত্য ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের।

আইসিসি বর্ষসেরা টেস্টে দলে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন তিনজন করে। দু’জন আছেন নিউজিল্যান্ডের।

তবে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের কারও। টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নিউজিল্যান্ডকে শিরোপা জেতানো কেন উইলিয়ামসনকে। উইকেটরক্ষক হিসেবে আছেন ভারতের ঋষভ পন্ত।

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশিদের মধ্যে জায়গা পেয়েছেন কেবল পেসার মোস্তাফিজুর রহমান। তবে ওয়ানডে একাদশে সর্বোচ্চ তিনজন বাংলাদেশি ক্রিকেটার— সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজ।

আইসিসি বর্ষসেরা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), ঋষভ পন্ত (উইকেটরক্ষক, ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান) ও শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত