ফোয়াব সম্মাননা পেলেন সাংবাদিক বুলবুল

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ পিএম

করোনাকালে মৎস্য খাত নিয়ে কাজ করায় বাংলাদেশ ফিসফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন ফোয়াব সম্মাননা-২২ এর সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির স্টাফ রিপোর্টার বুলবুল আহমেদ।

সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে সারাদেশ থেকে আগত মৎস্য চাষিদের উপস্থিতিতে জাতীয় মৎস্য কংগ্রেস থেকে এসিআই এগ্রিবিজনেসের প্রেসিডেন্ট ড. এফএইচ আনসারী, বাংলাদেশ ফিসফার্ম ওনার্স অ্যাসোশিয়েশনের সভাপতি মোল্লা সামসুর রহমান শাহিন এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠান থেকে সফল উদ্যোক্তা, সফল মৎস্য চাষি, গবেষণায়, কৃষি ক্ষেত্রে অবদানের জন্য মোট ১২ জনকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ ফিসফার্ম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোল্লা সামসুর রহমান শাহিন জানান, মৎস্য সম্পদের নানা খুঁটিনাটি নিয়ে যারা কাজ করেন তাদের সম্মাননা দিতে পেরে দেশের সকল মৎস্য চাষিরা খুব খুশি।

আগামীতে আরও বড় পরিসরে এই পুরস্কার প্রধান করা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত