ময়মনসিংহ মেডিকেলে করোনায় দুইজনের মৃত্যু

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০১:০৯ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত দুইজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুজনই ময়মনসিংহ সদরের বাসিন্দা। এরা হলেন- সাথী (২২) ও সুলতানা পারভীন (৩৮)।

ডা. মহিউদ্দিন খান জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩ জন নতুন ভর্তিসহ ৬৮ জন চিকিৎসাধীন আছেন। আইসিইউতে আছেন দুইজন। ১২ জন সুস্থ হয়েছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৯৮ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত