শিবচরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০২:৫৩ পিএম

মাদারীপুরের শিবচরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নাহিদ শেখ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন আরেক আসামি।

শনিবার সকালে ধর্ষণের ঘটনার পর রাত সোয়া ৮টার দিকে শিবচর থানায় নাহিদ শেখকে প্রধান আসামী করে আরো একজনে নাম উল্লেখ করে মামলা করেন ওই শিক্ষার্থীর ভাই। পরে রাত ১টার দিকে নাহিদকে আটক করা হয়।

আটক নাহিদ শেখ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের কায়ুম শেখের ছেলে এবং পলাতক আরিফ হাওলাদার (২৮) একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে। 

শিবচর থানার উপপরিদর্শক বরুন হীরা জানান, আজ সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, গতকাল সকালে খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। রাতে মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করার ৪ ঘন্টা পর প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করি।

অপর আসামিকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত