ন্যাচারাল বিউটি কেয়ারে বাংলাদেশের পরিচিত নাম ‘কাশ্মিরী বিউটি বাই জিনিয়াত’। অনলাইন সার্ভিসের পাশাপাশি আগে প্রতিষ্ঠানটির একটিমাত্র শোরুম ছিল রাজধানীর যমুনা ফিউচার পার্কে।
ভোক্তাদের সুবিধার জন্য এবার “কাশ্মিরী বিউটি বাই জিনিয়াত’ যাত্রা শুরু করেছে কারওয়ানবাজারের অভিজাত শপিংমল বসুন্ধরা সিটিতে।
গত ২১ জানুয়ারি প্রতিষ্ঠানটির এই দ্বিতীয় শোরুমের উদ্বোধন করেন ঢালিউড কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস। তিনি কাশ্মিরী বিউটির ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নওসিন চোধুরী, ইসায়া তাহসিন, রিফাত আরা, সানজিদা, তাসনুভা আনোয়ার, বারিসা হক, মালা খন্দকার, সিলভী মাহমুদসহ অনেক অনলাইন ইনফ্লুয়েন্সাররা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জিনিয়াত জাহান জানান, ২০১৭ থেকে যাত্রা শুরু করে নিজের অক্লান্ত পরিশ্রম, সততা আর ক্রেতাদের ভালোবাসায় কাশ্মিরী বিউটি আজ সবার মনে জায়গা করে নিয়েছে। এ জন্য তিনি সকল ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
