নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোস্তফা কামাল (৩৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে ভবনটির নিচতলার জানালার কাচসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে মাসদাইর এলাকায় এএস টাওয়ার নামে দশতলা একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভবনের নিচতলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কক্ষে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের বিকট শব্দ ও অগ্নিকা-ে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ধারণা করা হচ্ছে কোনো কারণে গ্যাস সিলিন্ডারে লিকেজ ছিল। চুলা জ্বালাতে গেলে অথবা বিদ্যুতের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়।
