চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সঙ্গে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের পক্ষে চিফ অপারেটিং অফিসার নিরেশ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ভবনে ওই সমঝোতা স্মারক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীর হাতে চুক্তিপত্রটি তুলে দেন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের এন্ড্রোক্রানোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মাহমুদুল কবির। চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক এবং এভারকেয়ারের পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডিজিএম বিনোদ সিং। বিজ্ঞপ্তি
