সমন্বিত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১২:৪৬ পিএম

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকের ‌‘অফিসার (ক্যাশ)’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও সদস্য-সচিব, বিএসসি মো. আজিজুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের ২০ জানুয়ারি, ২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে অফিসার (ক্যাশ)-১০ম গ্রেড এর ১৪৩৯টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল।

পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় নির্ধারণ হলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত